পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সাবেক ভিসির বিরুদ্ধে মামলা করবে দুদক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক উপাচার্য (বর্তমানে অধ্যাপক, কৃষিতত্ত্ব বিভাগ) স্বদেশ চন্দ্র সামন্তের ছেলেসহ আরও জনবল জালিয়াতি করে নিয়োগ দেওয়ার অভিযোগে এই উপাচার্যসহ দুই জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে অনুমোদন দেওয়া মামলাটি শিগগির কমিশনের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে রুজু করা হবে। রোববার দুদকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধ জনক অসদাচরন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন না নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত পদে...