পোশাক নিয়ে বিতর্কের পেছনে কোন বিষয়কে দায়ী করলেন কৃতি
মাসখানেক আগে একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনা, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল। সেই বিতর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তার দাবি, এই বিতর্ক শুধু তার পোশাক নিয়ে নয়, এর পেছনে রয়েছে নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক মনোভাব। সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোয়ে অতিথি হন কৃতি। সেখানে বিজ্ঞাপন ঘিরে বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণা নিয়ে কথা বলেন তিনি। জানান, যারা ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, তাদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা-মা ও বোনকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন। প্রশ্ন তুলে কৃতি বলেন, ‘এত ঘৃণা...