দুষ্প্রাপ্য ইয়েলো ট্রাম্পেট ভাইন
রমনায় একটি, মাত্র একটি গাছই আছে ইয়েলো ট্রাম্পেট ভাইনের। আর কোথাও চোখে পড়েনি। এটি এ দেশে দুষ্প্রাপ্য উদ্ভিদ। গাছটিতে শরতেও ফুল ফুটছে। খিলান বা আর্চের মতো একটি কাঠামোর ওপর রমনা উদ্যানের নার্সারির ভেতরে প্রথমদিকে এ গাছটি রয়েছে। ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী জন সিমস ১৮২০ সালে কার্টিসের বোটানিক্যাল ম্যাগাজিনে প্রথম এ উদ্ভিদের প্রজাতিগত নাম ও তার আনুষ্ঠানিক বর্ণনা দেন। তিনি প্রাথমিকভাবে এটিকে বিগনোনিয়া চেম্বারলেইনি (Bignonia chamberlaynii) হিসেবে শ্রেণিবদ্ধ করেন। পরে ফরাসি উদ্ভিদবিজ্ঞানী এদুয়ার ব্যুরো ও জার্মান উদ্ভিদবিজ্ঞানী কার্ল মরিটজ শুমান প্রজাতিটিকে অ্যানিমোপেগমা (Anemopaegma) গণে স্থানান্তরিত...