বন্যার পানি কমতেই সুপেয় পানির সংকট
‘পানি কিছুটা কমলেও আমাদের কষ্ট একবিন্দু কমেনি, বরং নতুন বিপদে পড়েছি। ঘরের ভেতরে-বাইরে সব জায়গায় বিষাক্ত সাপ আর পোকামাকড় ভাসছে। রাত হলে ভয়ে দুচোখের পাতা এক করতে পারি না।’ অসহায়ত্ব নিয়ে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুরের আব্দুল মজিদ। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বকমারি গ্রামের বাসিন্দা। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত তিন দিনে পদ্মার পানি প্রায় ১৫ সেন্টিমিটার কমেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কাটেনি। উল্টো তা নতুন রূপ নিয়েছে। বিশুদ্ধ পানির খুব কষ্টে আছেন জানিয়ে গতকাল বুধবার আব্দুল মজিদ বলছিলেন, আশপাশের গ্রাম...