উপসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের প্রভাব
চলতি বছরে চীনের কূটনৈতিক খতিয়ান আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান গুরুত্বেরই প্রতিফলন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জর্ডানসহ প্রভাবশালী দেশের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক বেইজিং সফর করেছেন। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান বিন জসিম আল থানি এবং চলতি বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তাদের চীন সফর নিশ্চিত করে– গালফ বা পারস্য উপসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের প্রভাব ক্রমশ বাড়ছে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে থাকা এই অঞ্চলে এখন দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে। তবে এই প্রতিদ্বন্দ্বি...