তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’, বিশেষ চরিত্রে আবুল হায়াত
ফুল, প্রেম, স্বপ্ন আর পারিবারিক আবেগে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নাটকটি দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। নাটকের গল্পে দেখা যাবে সালমান নামের এক স্বপ্নবাজ তরুণকে। বাবার রেখে যাওয়া ফুলের দোকান সামলালেও তার স্বপ্ন বাংলা নাটকের সুপারস্টার হওয়ার। ফুলের প্রতি রয়েছে তার আলাদা ভালোবাসা। একদিন অফিস থেকে ফেরার পথে এক তরুণী...