গ্যাস সিলিন্ডার ও চালের বস্তায় লুকানো ভারতীয় মদসহ যুবক আটক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের সময় ৪৮ বোতল মদসহ নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত নাসিরউদ্দিন কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে। সোমবার সকালে লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ফেরদৌস আলম। পুলিশ জানায়, আটক নাসিরউদ্দিন (২২) গ্যাস সিলিন্ডারের ভেতরের অংশ কেটে সেখানে ভারতীয় মদের বোতল লুকিয়ে রাখে। পরে সেগুলো প্লাস্টিকের চালের বস্তায় ভরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার...