রাজশাহী থেকে বাস চলাচল আংশিক বন্ধ
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে রাজশাহী শহরে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ। এ নিয়ে আজ সকাল থেকে তারা সকল রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, এই কমিটির অধীনে আমরা...