শাকিরা-ম্যাডোনাদের নিয়ে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো আসছে ‘হাফটাইম শো’। যেখানে একই মঞ্চে পারফর্ম করবেন পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন হার্টথ্রব শাকিরা, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে এবং দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সেনসেশন বিটিএস। বুধবার রাতে ফিফা তাদের অফিসিয়াল টিজার ভিডিওর মাধ্যমে এই মেগা আয়োজনের ঘোষণা দেয়। ভিডিওতে কোল্ডপ্লের জনপ্রিয় শিল্পী ক্রিস মার্টিন ও শিশুতোষ চরিত্র ‘এলমো’-কে এই ঘোষণা দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিল মাপেট শোর জনপ্রিয় চরিত্র কেরমিট ও মিস পিগিসহ আরও বেশ কয়েকজন তারকা। টিজারে জানানো হয়, ম্যাডোনা, শাকিরা ও বিটিএস যৌথভাবে এই শোর প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন। এটি ক...