কয়েক দিনের ভাঙনে পদ্মায় বিলীন ৩০০ বসতভিটা
পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। দুই সপ্তাহ ধরে লেছড়াগঞ্জ ইউনিয়নের জয়পুর, কবিরপুর, বিশরশি এলাকায় লাগাতার নদীর পার ভাঙছে। এরই মধ্যে প্রায় ৩০০ পরিবার ফসলি জমিসহ বসতভিটা হারিয়েছে বলে দাবি স্থানীয়দের। তীব্র স্রোতে ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে কয়েকশ পরিবার। স্থানীয়দের অভিযোগ, অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারানো অসহায় মানুষের খোঁজ নেননি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। ভাঙন ঠেকাতে নেওয়া হয়নি আপৎকালীন ব্যবস্থাও। বিষয়টি নিয়ে চরাঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ভাঙনকবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলে...