ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। রোববার দুপুর ১টার দিকে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত এক হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পর...