ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কাঠামো
প্রতিটি ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে একটি অভিন্ন কাঠামো ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাঁচটি দৃষ্টিভঙ্গির আলোকে ১০০ নম্বরের ভিত্তিতে কেপিআই মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নের ভিত্তিতে এমডি নিয়োগ, পুনঃনিযোগ, মেয়াদ বৃদ্ধি এবং বেতন-ভাতা ও প্রণোদনা নির্ধারণের প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। কোনো সূচকে আগের চেয়ে খারাপ করলে নেতিবাচক মার্কিং হবে। আজ রোববার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে– প্রত্যেক এমডির ৬ মাসের মূল্যায়নের ভিত্তিতে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। ব্যাংকগুলোর বর্তমান এমডিদের মূল্যায়নের সময়কাল ধরা হবে আগামী অক্টোবর থেকে মার...