মোটরসাইকেলে এসে পথচারীকে গুলি করে হত্যা
খুলনায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর লালবাগে এক আইনজীবী, আদাবরে এক তরুণী এবং জাতীয় ঈদগাহের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুরের বিরামপুরে রাতে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ পরদিন সকালে পাওয়া গেছে জয়পুরহাটের পাঁচবিবিতে। ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় মরদেহের ছয় টুকরো এবং নোয়াখালীর কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খুলনায় সড়কে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছি...