লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৫১
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে ৫১ জনের প্রাণহানির খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের মধ্যে অন্তত দুজন স্বাস্থ্যকর্মী। লেবাননের স্বাস্থ্...