ধর্মের অপব্যবহার, রাজনীতি এবং পৃথিবীর আর্তনাদ
আজকের পৃথিবী নিজেকে আধুনিক বলে পরিচয় দেয়। আমরা বলি- আমরা জেনেছি, আমরা বুঝেছি, আমরা এগিয়েছি। কিন্তু যখন আমরা ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার দিকে তাকাই, তখন মনে হয়, এই অগ্রগতি হয়তো আংশিক, অসম্পূর্ণ। কারণ আমাদের প্রযুক্তি বদলেছে, কিন্তু আমাদের সংঘাতের ভাষা এখনও সেই পুরনো-ধর্ম, পরিচয়...