স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, ঝাঁপ দিয়ে দুজনকে উদ্ধার করে মারা গেলেন তরুণ
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যাচ্ছিলেন নারী, শিশুসহ পাঁচজন। তাদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেন স্থানীয় তরুণ সৌরভ মিয়া। শিশুসহ দুজনকে উদ্ধার করে পাড়ে তোলার পর অন্য একজনকে বাঁচাতে আবার নদীতে নামেন তিনি। এ সময় তীব্র স্রোতে তলিয়ে যান সৌরভ। শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের চর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে সৌরভসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন মো. শান্ত (২৪)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে এবং তিতুমীর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের...