দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান সিআইপিজির
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানবাধিকার রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সরকারের ৬ মাস: প্রত্যাশা, প্রাপ্তি ও ঘাটতির মূল্যায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আহ্বান জানান। বৈঠকে সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি, মানবাধিকার, আইনশৃঙ্খলা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতি...