আ’লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে জামায়াতের বিক্ষোভ
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শনিবার রাতে একই এলাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে দলটির নেতারা অভিযোগ করেছেন, ‘সরকার বিচারে শিথিলতা দেখানোর কারণেই ফ্যাসিবাদী খুনিরা মিছিলের দুঃসাহস দেখাচ্ছে’। গতকাল শুক্রবার রাজধানীসহ বিভিন্ন জেলায় মিছিল করে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গুলশানে মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২৪ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর জামায়াতের গুলশান থানা এ বিক্ষোভ করে। . মিছিলের পর সমাবেশে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ম...