টেলিভিশনের শেষ ভরসা ফিফা
দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে শুরু হবে এবারের আসর। অথচ এখনও ঠিক হয়নি বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছ থেকে বাংলাদেশে খেলা দেখানোর মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবুক পিটিই লিমিটেড’। এখন সেই প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তা বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে অনেক বেশি মূল্য হাঁকাচ্ছে প্রতিষ্ঠানটি। যা কিনা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি চ্যানেল– টি স্পোর্টস,...