লন্ডনে বিবিসিসিআইয়ের নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) জহিরুল ইসলাম (সিআইপি)। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে তার এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জহিরুল ইসলাম বিবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ডিরেক্টর নির্বাচিত হন। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, কৌশলগত ব্যবসায়িক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের জন্য তিনি ব্যবসায়ী মহলে পরিচিত। এদিকে জহিরুল ইসলামের ডিরেক্টর নির্বাচিত হওয়ার পাশাপাশি এমএইচ গ্লোবাল গ্রুপের চ...