সরকারি চাকরিতে ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা এই সিদ্ধান্ত বাতিল করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত না করলে তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ভাইবা না মেধা? মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, এবং ‘ভাইভার নামে দলীয়করণ, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন। জানা...