ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের চারজন সহকারীকে ছুটির দিনের উপহার হিসেবে ১ লাখ ৫৫ হাজার ডলার দিয়েছেন। প্রশাসনের প্রকাশিত নতুন ফিন্যান্সিয়াল ডিসক্লোজারের তথ্য অনুযায়ী, এই চারজনের মধ্যে তিনজনকে ৪৫ হাজার ডলার করে এবং অপর একজনকে ২০ হাজার ডলার দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে এই খবরটি প্রথম প্রকাশিত হয়। গত সপ্তাহে প্রকাশিত হোয়াইট হাউস কর্মীদের বার্ষিক আর্থিক প্রকাশের ফর্মে এই বড়সড় উপহারের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাটালি হার্প, কমিউনিকেশনস অ্যাডভা...