সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে মন্ত্রী-হুইপ স্পিকারের উষ্মা
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে একাধিক হুইপকে রাখা এবং প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য পদ দেওয়া নিয়ে সংসদের বৈঠকেই উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য এবং মন্ত্রী পদে যারা আছেন তারা সংশ্লিষ্ট কমিটির সদস্য থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ জানান স্পিকার। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠন করেন। এরপর স্পিকার এই মন্তব্য করেন। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ক...