এনসিপি নেত্রীকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। আটক সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনসিপি নেত্রী সাদিয়া আক্তার নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকার কয়েকজনকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে স্...