আগস্টে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
গত আগস্ট মাসে বাংলাদেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ৯ পয়েন্ট কমে ৪৯ দশমিক ৯-এ নেমেছে। এটি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা সংকোচন নির্দেশ করে। এই পতনের প্রধান কারণ উৎপাদন ও সেবা খাতের কর্মকাণ্ডে মন্থরতা। এই দুই খাতেই সামান্য সংকোচন পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে কৃষি খাতের সম্প্রসারণ অব্যাহত ছিল। আর নির্মাণ খাত পুনরায় সম্প্রসারণের ধারায় ফিরে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি) পিএমআই সম্পর্কিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। উল্লেখ্য,...