ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল খাগড়াছড়ির বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ আবদুর রব হলের আবাসিক ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের মূল ফটকের পাশে থাকা একটি ছোট কক্ষের ওপর উঠে ব্যানার লাগাচ্ছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত...