নাশতা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় নাশতা কম দেওয়ার বিরোধের জেরে শ্বশুরবাড়িতে মারধরের শিকার হন তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাতুন নুর (২২)। ঘটনার ৯ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরে মারা গেছেন তিনি। এ ঘটনায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। শাশুড়ি রিজিয়া বেগমকে (৬০) গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং নিশ্চিত হওয়া যায়নি। গতকাল শনিবার বাদ মাগরিব স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে চন্দনাইশে পারিবারিক কবরস্থানে সিফাতুনকে দাফন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, চন্দনাইশের বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্...