অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার বস্তা সার জব্দ করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব সার জব্দ করে। পরে গোডাউনটি সিলগালা করা হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার। এ ঘটনায় গোডাউনের মালিক হাসানুল নাঈমকে পলাতক আসামি উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার। হাসানুল নাঈম দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের মৃত মফিজুল হক ওরফে মফির ছেলে। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা স...