ইউপি নির্বাচন ঘিরে বিরোধ, হিজলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের মান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, জসিম উদ্দীন সিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাবুর্চি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝি ও মোস্তফা বাবুর্চি।...