বিভিন্ন সংবাদপত্র ও উৎস থেকে আসা সর্বশেষ শিরোনামগুলো উৎসসহ এক জায়গায় সাজানো হয়েছে।
পেনশন নিয়ে বড় ধরনের জালিয়াতির তথ্য উঠে এসেছে প্রথম আলোর অনুসন্ধানে
তিন মাসের অনলাইন পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের জন্য চীন থেকে সখীপুরে এসে স্থানীয় লোকজনের সন্দেহের মুখে পড়েন ওই যুবক।
‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিজয়ীর নাম ঘোষিত হলো গত শনিবার। ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস হলেন ৭৩তম মিস ওয়ার্ল্ড। তাঁর মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতক মোলা শুধু ফ্যাশন ও মডেলিং জগতেই সফল নন। তিনি একাধারে সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষিকা, পেশাদার মডেল এবং সংবাদ জগতের সঙ্গেও যুক্ত। তিনি ‘ভয়েস অব টুমরো’ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভ...
‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিজয়ীর নাম ঘোষিত হলো। ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস হলেন ৭৩তম মিস ওয়ার্ল্ড। শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এবার প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতক মোলা শুধু ফ্যাশন ও মডেলিং জগতেই সফল নন। তিনি একাধারে সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষিকা, পেশাদার মডেল এবং সংবাদ জগতের সঙ্গেও যুক্ত। তিনি ‘ভয়েস অব টুমরো’ নামক...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন।
হাবিপ্রবি ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
র্যাবের ভাষ্য, আবদুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও মৃত্যু হয়। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বৃদ্ধ আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে বৃদ্ধ পানিতে ডুবে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি পানির ওপরে না ওঠায় তাকে খুঁজতে পানিতে নামে নাতি পিয়াস ও নাতনি পপি। পরে তারাও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়র...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে নাতি-নাতনিদের নিয়ে গোসলে নেমেছিলেন এক বৃদ্ধ। হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যান। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়রা জানায়, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে বাঁচাতে গিয়ে পিয়াস ও পপিও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর আশপাশের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধা...
জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৫-১ গোলে।
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের প্রায় পাঁচ দশকের চড়াই-উতরাই ও ঐতিহাসিক মাইলফলক তুলে ধরা হয়েছে ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অতীত-বর্তমান ১৯৭৯-২০২৬’ বইটিতে।
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। কর্মকর্তারা জানান, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। সরকারের এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ দুজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ঘটনাস্থলে থাকা এক...
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। কর্মকর্তারা জানান, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। সরকারের এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ দুজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থ...
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। কর্মকর্তারা জানান, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। সরকারের এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ দুজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ঘটনাস্থলে থাকা এক শ...
দলবদলের শেষ দিনে এসে দলগুলোর মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি। নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে নিতে তৈরি হয় নানা নাটকীয়তা। এবারের গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমের শেষটাও ঘটেছে নাটকীয়তা দিয়েই।
খেলার নিয়ম বদলে গেছে এবং পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রোববার সংসদের বৈঠক শুরু হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। গালিবাফ বলেন, ইরান এখন ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে রয়েছে। কিন্তু মার্কিন ঘাঁটিগুলোতে সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে দেশটির নেতারা হতাশায় ভুগছেন এবং ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি এবং ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া এই জ্যেষ্ঠ আলোচক আরও বলেন...
কিছু আসামির তৎপরতা সন্দেহজনক: চিফ প্রসিকিউটর
৪ সেপ্টেম্বর সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশটি পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই ইকো পার্কে তরুণ-তরুণীর প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে আল রাব্বী (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী শহরের গণমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাব্বী কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে গড়াই ইকো পার্কে নৌকায় ভ্রমণের সময় এক তরুণ ও তরুণী প্রকাশ্যে মদ্যপান করছিলেন। বিষয়টি দেখে রাব্বী তাঁদের মদ্যপানে বাধা দেন...
ট্রাম্প শুধু ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করেননি। তিনি বারবার বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত।
কিশোরগঞ্জ জেলায় গত তিন দিনের অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দুই দিনেও গ্রেপ্তার করা হয়েছিল ২৯ জনকে। অর্থাৎ, গত তিন দিনের অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন- সদর থানার আটজন, পাকুন্দিয়ার পাঁচজন, কটিয়াদীর তিনজন, হোসেনপুরে তিনজন, নিকলীতে দুইজন, করি...
শনিবার বিকেলে চরজব্বর থানা–পুলিশের একটি দল সোহাগকে গ্রেপ্তার করতে নবীর বাজার এলাকায় যায়। পুলিশ দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের পার্বত্য এলাকা ব্ল্যাক হিলস। এটি বহু বছরের পুরোনো একটি সোনার খনির জন্য পরিচিত। সম্প্রতি তরল জেনন ভর্তি একটি ট্যাংক ব্যবহার করে সেখানে অস্বাভাবিক কণার বিক্রিয়া ঘটানো হয়েছে। ‘ডার্ক ম্যাটার’ এর রহস্য উন্মোচনে এই বিক্রিয়াকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। পরীক্ষা চালানো বিজ্ঞানীরা বলছেন, তারা কণার এমন একটি মিথস্ক্রিয়া দেখেছেন যা ব্যাখ্যা করার মতো নয়। এটিকে ডার্ক ম্যাটারের কণার মতো মনে হচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। ‘ডার্ক ম্যাটার’ ও ‘ডার্ক এনার্জি’ হলো মহাবিশ্বের সবচেয়ে দুর্বোধ্য দুটি পদার্থ। মানুষ এগুলোর অস্তিত...
Showing 22081 to 22110 of 81325 results
প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতা।
পারিবারিক শিক্ষায় ছোটবেলা থেকে আমরা শিখি, ভুল করলে ‘স্যরি’ বলতে হয়। ‘আপুর কাছে গিয়ে স্যরি বল’, এমন ধমক অনেকেরই মনে আছে। ফলে ক্ষমা চাওয়া হয়ে ওঠে দায় সারার একটা নিয়ম, মন থেকে আসা কিছু নয়।
‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল।
গত সপ্তাহে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবির একটি নির্মাণাধীন স্থাপনায় ৩২ কেজি ওজনের বিশালাকার বস্তুটি উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় পুলিশ চার চীনা নাগরিককে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এই দরপতনের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়। এআই প্রযুক্তির বিকাশে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা ও পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, একজন মানুষ বিপদে পড়ে আইনজীবীর কাছে এলে নিজের আস্থা, বিশ্বাস, ভরসা, প্রত্যাশা ও...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন। তাদের মধ্যে ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। দোহার মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের একটি প্রস্তাব পাঠানোর পর দুই নেতার ফোনালাপ হলো। আমি...
ইউরোপিয়ান ফুটবলের চিরচেনা আকাশটাকে হঠাৎই যেন এক অদ্ভুত নীল রঙে রাঙিয়ে দিয়েছে ইতালির ছোট্ট শহর থেকে উঠে আসা এক বিস্ময় ক্লাব– ‘কোমো ১৯০৭’। ইতালির জুভেন্তাস, এসি মিলান বা ইন্টার মিলানের মতো ঐতিহাসিক ও মহাতারকা খচিত ক্লাবগুলোর ভিড়ে কোম...
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দেওয়া ২০টি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার অভিযান চালিয়ে এসব বাঁধ অপসারণ করা হয়। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় জেলেদের মধ্যে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মা নদীর চর শালিপুর ও সিট মির্জাপুরের খাঁ এ...
মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এ অঞ্চলের জ্বালানি সংকট সমাধান, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, ব্য...
পটিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ ৫ কোটি টাকার সরকারি জমি ব্যক্তির নামে ২০ কোটি টাকার জমির দলিলেও প্রশ্ন দলিলের ওপর সরকারি ফি আছে, তার সঙ্গে আছে কথিত ‘অফিস খরচ’। দলিল যত বড়, খরচও তত বেশি। হেবা, আমমোক্তারনামা কিংবা কাগজপত্রে ত্রুটি থাকলে চলে আ...
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Overview – 9528 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Article – 6137 appeared first on দেশের কথা.
Welcome to our website. We are dedicated to providing quality content and services to our visitors. RollDorado The post Summary – 4250 appeared first on দেশের কথা.
  পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার […]
  এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করতে নেমে ৬২ রানেই […]
নিত্য নতুন ফিচার এবং প্রযুক্তির সংযোজনে দেশের মোটরবাইকগুলো আরও উন্নত হচ্ছে; সেই সঙ্গে রাইডারদের অভিজ্ঞতাতেও আসছে বৈচিত্র্য। যন্ত্রকৌশলে এমন বৈপ্লবিক […]
প্রত্যেক টিন (টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) ধারীর জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি কেবল করযোগ্যতার মাঝেই সীমাবদ্ধ নয়। যে […]
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অংকের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল। […]
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার পর অবস্থা বেগতিক দেখে ঘাতক স্বামী ওই গৃহবধূকে বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলেও প্রচার চালায় স্বামীসহ...
ইউরোপের আকাশে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলা ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আয়ারল্যান্ড থেকে বুলগেরিয়া পর্যন্ত ইউরোপীয় এয়ারলাইনসগুলোতে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকি এসেছে। ফলে অন্তত ২৫টি যাত্রীবাহী ফ্লাইটের বেশ কয়েকটি জরু...
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাওয়া এবং পাকিস্তানের সঙ্গে যোগসূত্র থাকার গুরুতর অভিযোগ তুলেছেন। খবর বিডিনিউজের। বুধবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপ...
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টি এখন পর্যন্ত ২৪০টি এবং সিনেটে ৫৪টি আসন পেয়েছে। ব্যাপক এ জয়ের মাধ্যমে তারা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাত থেকে নিয়ে নিয়েছে। এ জয়ে বিশেষ করে সিনেটে জয়ে বিশেষ অবদান রেখেছেন আবদুল আল–সায়েদ...
চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৯.৫২ কোটি টাকা। ১,৫০৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৪৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৩৮.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৫৩.৪২ পয়েন্ট এবং স...