স্মৃতিতে অম্লান হারুন-আর-রশিদ: স্মরণসভায় বক্তারা
বীর মুক্তিযোদ্ধা ড. হারুন-আর-রশিদ প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। এতে বক্তারা বলেন, হারুন-আর-রশিদ স্মৃতিতে অম্লান। তিনি ছিলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি। তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা পালন করেছিলেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রাণপুরুষ হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। শনিবার বিকেল ৫টায়, রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ সভাটি। হারুন-আর-রশিদ স্মরণসভা কমিটির আহ্বায়ক হাজী মো. সামসুল হক বেপারীর...