গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
গাইবান্ধায় নৌকা থেকে বিলের পানিতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা মইনুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া ছেলে মাহিদকে (১০) স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে মইনুল ইসলাম তার ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ানির বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নৌকায় থাকা তার ছেলে গভীর পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মইনুল ইসলাম পানিতে ঝাঁপ দিলে তিনিও নিখ...