উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ হলো নৌকাবাইচ
উল্লাপাড়ায় ফুলজোর নদীতে জামায়াত-বিএনপির দ্বন্দ্বে বন্ধ হয়ে গেল নৌকাবাইচ প্রতিযোগিতা। গোলযোগ এড়াতে উপজেলা প্রশাসন এই বাইচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মাঝে একদিনের ব্যবধান রেখে বিএনপি ও জামায়াত পৃথকভাবে কালিগঞ্জ খেয়াঘাটে নৌকা বাইচের আয়োজন করে। শনিবার এই ঘাটে জামায়াত ঘোষিত বাইচ হওয়ার কথা ছিল। স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামীর পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার উদ্যোগে কালিগঞ্জ খেয়াঘাটে শনিবার ও রোববার বাইচের আয়োজন করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে এই আয়োজনে প্রধান অতিথি করা হয়েছিল। অন্যদিকে বিএনপির পঞ্চক্রোশী ইউনিয়ন শাখা ফুলজোর ন...