মেয়ের বিয়ে ঠিক করতে ঢাকায় ফিরতে লাশ হলেন ইসমাইল, জমি বিক্রির ৫ লাখ টাকা গায়েব
মেয়ের বিয়ের দিন ও তারিখ ঠিক করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসে রহস্যজনকভাবে প্রাণ হারালেন মো. ইসমাইল হোসেন (৫০) নামের এক ব্যক্তি। নিহতের পর তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং বাজারের ব্যাগ গায়েব হয়ে গেছে। গতকাল শুক্রবার রাজধানীর বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি ডেল্টা স্পিনিং মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। পরে স্ত্রী, দুই সন্তান ও পুত্রবধূকে নিয়ে কিছুদিন কাশিমপুরে ছিলেন। গত চার মাস ধরে তিনি গ্রামের বাড়িতেই ছিল...