সিলেটে চামড়ার ন্যায্যমূল্য ও বকেয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা
এবারের কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। তৃণমূলে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে চামড়া হাতবদল হলেও, ট্যানারি মালিকদের কাছ থেকে অতীত পাওনা আদায় না হওয়া এবং বর্তমান দাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিটি গরুর চামড়া আকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকা করে কিনছেন। ট্যানারি মালিকদের অবস্থান কী হবে, সেটা দেখার বিষয়। অতীতে নানা অজুহাতে চামড়ার দাম দেয়নি এবং ক্রয়ও করেনি। এদিকে সরকার নির্ধারিত দামের ধারেকাছেও চামড়ার দাম মিলছে না। তৃণমূলে কেউ দিচ্ছেন বিনামূল্যে, কেউবা না...