সমকালীন সংকট মোকাবিলায় নবীজির আদর্শ অনুসরণ করা প্রয়োজন: মারদিয়া মমতাজ
বহুজাতি ও বহুধর্মের সমাজে সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। তিনি বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে মহানবীর জীবনাদর্শ অনুসরণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে ঐতিহাসিক মদিনা সনদের শিক্ষাও আজ প্রাসঙ্গিক। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘রাসূলুল্লাহর আদর্শ ও সমকালীন সমাজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারীর অধিকার ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠা, তরুণদের নৈতিক অবক্ষয় রোধ, নারীর অধিকার নিশ্চিত করা এ...