ফাঁকা ঢাকায় স্বস্তির ঈদ, ‘বখশিস’ এর নামে বাড়তি ভাড়ার চাপে নগরবাসী
ঈদুল আজহায় লাখো মানুষ ঢাকা ছেড়েছেন। অধিকাংশ মানুষ স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি চলে যাওয়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। রাস্তায় যানবাহনের চাপ নেই, নেই চিরচেনা যানজটও। মহানগরীতে থেকে ঈদ উদযাপন করছেন যারা, তাদের চলাফেরা অনেকটাই ভোগান্তিবিহীন। তবে এই স্বস্তির মধ্যেও নগরবাসীর জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যানবাহনের বাড়তি ভাড়া। বাস, সিএনজি, অটোরিকশা বা রিকশা সব ধরনের যানবাহনেই এই বাড়তি ভাড়া হাঁকা হচ্ছে। চালকদের ঈদ বকশিসের চাপে পড়ে অনেকটাই অস্বস্তিতে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার ঈদের দিন সকাল থেকে গোটা রাজধানীজুড়ে এমন পরিস্থিতি হয়েছে। এদিন বিক...