কুড়িয়ে পাওয়া সেই স্বপ্নার স্বপ্নপূরণ
একযুগ আগে সিলেট রেলস্টেশন বসে কাঁদছিল মেয়েটি। পাঁচ থেকে ছয় বছর বয়স হবে তখন। নিজের নামটুকু ছাড়া ঠিকানা বলতে পারেনি। স্টেশনে ব্যস্ত প্ল্যাটফর্মের যাত্রীরা একে এক সবাই গন্তব্যে চলে গেলেও ছোট্র শিশু স্বপনা পড়ে রইল স্টেশনে। তার চোখে ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের আতঙ্ক। সেই ছোট্ট শিশুটি স্বপ্না আক্তারের একসময় ঠাঁই হয় সমাজসেবা অধিদপ্তরের অধীনে। বাবা-মার খোঁজ করে মেলেনি সন্ধান। ১২ বছর কাটে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় সমাজসেবার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। সেই কেন্দ্রে বুধবার তার বিয়ে হল। যে প্রতিষ্ঠান একদিন তাকে আশ্রয় দিয়েছিল, সেই প্রতিষ্ঠানই আজ হয়ে উঠল তার নতুন জীবনের সূচনার সাক্ষ...