শান্তকে ভাগ্যবান বললেন মুশফিক
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক জয়ের পর এখন লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ সিলেটে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সেখানে নিজের অধিনায়কত্বের সময়ের সঙ্গে বর্তমান দলের একটি বড় পার্থক্যের কথা তুলে ধরেন তিনি। মুশফিক মনে করেন, বর্তমান বাংলাদেশ দলের বোলিং ইউনিট আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ এবং কার্যকর। নিজের সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘টেস্টে আমাদের বোলিং বিভাগ এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। এটা যেকোনো অধিনায়কের জন্যই দারুণ স্বস্তির। আমাদের এখন প্রতিপক্ষের ২০ উইক...