পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র
এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হলে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন বিএমজিটিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি ট...