সুইডেনের পাঁচ ফেলোশিপ: যেসব সুবিধা পাওয়া যাবে
ফেলোশিপ হলো গবেষক, শিক্ষার্থী বা পেশাজীবীদের জন্য উচ্চতর গবেষণা বা দক্ষতা অর্জনের একটি মর্যাদাপূর্ণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রোগ্রাম। এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা কোনো টিউশন ফি ছাড়াই কিংবা নির্দিষ্ট ভাতাসহ বিশ্বমানের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেন অন্যতম প্রধান একটি পড়াশোনার গন্তব্য, সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু সুপরিচিত ফেলোশিপ বিশেষ করে পোস্টডক্টরাল ও গবেষণাভিত্তিক ফেলোশিপ এবং অফিসিয়াল লিংক নিচে দেওয়া হলো। লিংকোপিং ইউনিভার্সিটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ তরুণ গবেষক ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। সুইডেনের...