এসএসসি পরীক্ষা পেছাল দুই মাস
পিছিয়ে দেওয়া হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারির বদলে আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। এরপর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। চূড়ান্ত সূচি অনুযায়ী, আগামী ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ১৬ মার...