ফের ক্যান্সারের সঙ্গে লড়াই, দোয়া চাইলেন সামিয়া
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। মাত্র তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়ে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যান্সারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান চিকিৎসা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়ে দোয়া চেয়েছেন তিনি। রোববার রাতে দেওয়া পোস্টে সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। পরে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। তাই এখন কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। ক্যান্সারের সঙ্গে লড়াই অ...