রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে সকালের যে ৫ ভুল
ঘুম ওঠার পর কারও কারও রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। খাবার না খেতেই কেন রক্তে শর্করার মাত্রা এভাবে বেড়ে যায় তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে নানা তথ্য। যেমন- চিনিযুক্ত চা দিয়ে দিন শুরু করা প্রথম যে জিনিসটি নীরবে আমাদের ক্ষতি করে তা হলো কড়া, চিনিযুক্ত চা, যা আমরা অনেকেই ঘুম থেকে ওঠার সাথে সাথেই পান করি। খালি পেটে যখন হজম প্রক্রিয়াকে ধীর করার জন্য কোনো প্রোটিন বা ফাইবার থাকে না, সেই চিনি দ্রুত রক্তে মিশে যেতে পারে। যার ইনসুলিন ইতিমধ্যেই ঠিকমতো কাজ করতে পারছে না, তার ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা দিনের অন্য সময়ের তুলনায় দ্রুত বাড়তে...