সম্পাদক গোলাম সারওয়ারকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ
সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে সমকাল পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সেখানে পবিত্র ফাতেহা পাঠ এবং দোয়া-মোনাজাত করেন তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, উপসম্পাদক শাহেদ চৌধুরী, ইনচার্জ অব অনলাইন গৌতম মণ্ডল, প্রধান প্রতিবেদক মসিউর রহমান খান, উপপ্রধান প্রতিবেদক সাহাদা...