সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করলো কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ আজ ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়। এখন থেকে ব্যাংকটি পুরোপুরি পরিচালিত হবে ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থপনা কর্তৃপক্ষের মাধ্যমে। অবশ্য প্রশাসক প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে এই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। গত বছরের নভেম্বরে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর সোস্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রত্যাহার করা হয়...