অপটোমেট্রিস্টরা রোগী দেখার সুযোগ পাচ্ছেন
দেশে অপটোমেট্রিস্টরাও রোগী দেখার সুযোগ পাচ্ছেন। সরকার অপটোমেট্রিস্ট বা চক্ষুবিষয়ক চিকিৎসা পেশাজীবীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় এই সুযোগ সৃষ্টি হচ্ছে। এখন নীতিমালা তৈরির কাজ হচ্ছে। নীতিমালা হয়ে গেলে অপটোমেট্রিস্টরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগ দেশের চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রান্তিক পর্যায়ে চোখের সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চক্ষু স্বাস্থ্যসেবায় অপটোমেট্রিস্টরা দৃষ্টিশক্তি পরীক্ষা, চশমা ও কন্টাক্ট লেন্স নির্ধারণ, শিশু ও স্কুলভিত্তিক আই স্ক্রিনিং, ছানি, গ্লুকোমা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথির প্রাথমিক...