মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
সপ্তাহখানেক ধরে স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। তাঁকে মানসিক ভারসাম্যহীন মনে হয় এলাকাবাসীর। সেই বৃদ্ধকেই গরুচোর সন্দেহে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাউজানের মৌসুমি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এদিন ও গত রোববার দেশের আরও চারটি জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চার ব্যক্তি। সিলেটের গোলাপগঞ্জে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। পেটানো হয় ইটভাঙা যন্ত্রে বেঁধে গরুচোর সন্দেহে রাউজানে অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে ইটভাঙার একটি যন্ত্রের সঙ্গ...