খুমেক হাসপাতালে আগুন, অক্সিজেন সংকটে রোগীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অস্ত্রোপচার কক্ষ ও পোস্ট-অপারেটিভ ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অভিযোগ উঠেছে। পরে এসি ও অক্সিজেন লাইনে বিস্ফোরণের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দুই নার্স আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও তিনজন। আহত ও অসুস্থরা হলেন— হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, নার্স দীপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। এদিকে অগ্নিকাণ্ডের...