বড় পর্দায় বিনামূল্যে সালমান-শাবনূরের ‘তোমাকে চাই’ দেখার সুযোগ
সালশান শাহ ও শাবনূর জুটির তুমুল দর্শকপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’ বিনামূল্যে দেখা যাবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ২১ মে সন্ধ্যা ৬টায় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে। দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ পরিচালনা করেন মতিন রহমান। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আনোয়ারা ও রীনা খান। মুক্তির পর ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং নব্বইয়ের দশ...